রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে দিপা বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন মুন্নাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দিপা বেগম ওই এলাকার মোঃ মিজানুর রহমানের স্ত্রী। গৃহবধূর পারিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দিপা বেগম নিজ বাড়িতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ডিউটি অফিসার এসআই তানজিলা জানান, বুধবার সকালে মুন্নাফের মোড় এলাকায় স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দিপা বেগম নামে এক গৃহবধূ।
পরে তার স্বামীর পরিবারের লোকজন গৃহবধূকে উদ্ধার করে রামেকের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য রামেক মর্গে প্রেরণ করেছে।
এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে বলেও জানান ওই এসআই।
