রা জ শা হী র আ লোঃ – আবু হেনা মোস্তফা জামান
রাজশাহীতে অপহরণের নাটক সাজানো এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গতকাল বুধবার মহানগর গোয়েন্দা শাখা কার্যালয়ে এক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বলা হয়, নগরীর কাশিয়াডাঙ্গা থানার জিডি সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ মিজানুর রহমানকে (২৬) উদ্ধার করা হয়।
মিজানুর অপহরণের বিষয়ে তার পরিবারকে জানান, মুক্তিপণের টাকা না দিলে অপহরণকারী তাকে মেরে ফেলবে। পরে পুলিশ তার অবস্থান নির্ণয় করে এবং ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করেন মিজানুর।
অবশেষে ঢাকার গাবতলী থেকে তাকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে অপহরণকারী তার অনলাইন একাউন্টে থাকা ৭৮ লক্ষ টাকা নিয়েছে বলে জানায়। পরবর্তীতে তার অপহরণের নাটক ধরে ফেলে পুলিশ। প্রকৃতপক্ষে অনলাইন ব্যবসার জন্য তিনি ৩১ লক্ষ টাকা ঋণ করেছেন। এজন্য এখন তিনি ঋণে জর্জারিত।
এ কারণে আত্মগোপনে গিয়ে পরিবারকে তার অপহরণের বিষয়ে জানান। তার একাউন্টে ২০ লক্ষ টাকা দিতে বলেন। বস্তবতা হলো তাকে কেউ অপহরণ করেনি। সে নিজেই অপহরণের নাটক করেছে বলে জানায় পুলিশ।
এতেকরে পরিবার ও পুলিশ হয়রানি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলসহ উর্দ্ধোতন কর্মকর্তাবৃন্দ।
