আলো ডেস্ক: রাজশাহীর কেশরহাটে একটি ফিলিং স্টেশন (পাম্পে) তেল নিতে এসে আবদুল আলাম (৬০) নামে বাঁশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। জানা গেছে, আবদুল আলম ফিলিং স্টেশন সংলগ্ন বাকশৈল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার ভোর রাত থেকে তিনি তেল নিতে ফিলিং স্টেশনের লাইনে দাঁড়ায়। সকালে তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোদে অবস্থান করায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনপুর থানার ওসি মিজানুর রহমান জানান, তিনি পাম্পে তিল নিতে এসেছিলেন। এরপর হঠাৎ তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। এই ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
