Oplus_16908288
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বেদানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীসহ আরও ২জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত বেদানা রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের রেজ্জাকের স্ত্রী। আহতরা হলেন- তার স্বামী রেজ্জাক এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ¥ীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির।
উক্ত ঘটনার বিষয়ে পুলিশ জানায়, অক্ট্রয় মোড় এলাকায় একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এবংসংঘর্ষের কারণে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়।
এতে অটোরিকশা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে নাসিরকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
নগরীতে বাস ও অটো
