স্টাফ রিপোর্টার
বুধবার (২২ এপ্রিল) বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ও নাটোরের বাস মালিক সমিতির নেতারা অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের বিরোধ নিয়ে আলোচনা শেষে সমঝোতায় পৌঁছানো হয়।
বৈঠক শেষে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের জানান, রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণেই বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। আজ বিকেলে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করে পুনরায় বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৫টা থেকে রাজশাহীতে বাস চালাচল স্বাভাবিক হয়।
সমঝোতা বৈঠকে দুই জেলার বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
