সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক
অভিনেত্রী নিপুণ আক্তারকে বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।
বুধবার (২২ মে) এফডিসিতে বিকেল ৩টা থেকে বিক্ষোভ শুরু হয়। সমিতির সাধারণ সদস্যদের আয়োজনে বিক্ষোভে অংশ নেন জ্যেষ্ঠ শিল্পীরা ।
এসময় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল চেয়ে স্লোগান দেন সাধারণ সদস্যরা। সেইসাথে নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চান বিক্ষোভে অংশ নেওয়া জ্যেষ্ঠ শিল্পীরা।
অন্যদিকে, এফডিসি কেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা জরুরি বৈঠকে বসেছেন আজ। সভা শেষে কী সিদ্ধান্ত হয়, তা দেখার অপেক্ষায় উপস্থিত শিল্পীরা। তবে জোর গুঞ্জন উঠেছে, সভা শেষে নিপুণের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল হতে পারে। এছাড়া এফডিসি থেকে নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে। নতুনভাবে স্টার সিনেপ্লেক্সের অনিয়মের ক্ষেত্রেও আসতে পারে যুগান্তকারী সিদ্ধান্ত।
এর আগেও নিপুণ আদালতের আশ্রয় নিয়ে চেয়ার দখল করেছিলেন। সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান জয়ী হওয়ার পরেও তার বিরুদ্ধে রিট জারি করেন নিপুণ। আবারও ঠিক একই কাজ করেছেন। এর আগে, জায়েদ খানের কাছে পরাজিত হয়ে আর এখন ডিপজলের কাছে পরাজিত হয়ে আদালতের আশ্রয়ে আছেন নিপুণ। পরাজয়ের গ্লানি যেন নিপুণকে থামাতে পারছে না, তারই বিরুদ্ধাচরণে চলচ্চিত্রপাড়ায় বয়ে যাচ্ছে চাপা ক্ষোভ।
