রা জ শা হী র আ লোঃ – আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন এর পলাশবাড়ী গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিকের ছেলে সুজন কুমার প্রামানিক (২২) এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত (১৮ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায় যে, প্রেমিকার সঙ্গে বিয়ে নিয়ে দ্বন্দে সুজন কুমার প্রামানিক আত্মহত্যা করেছে। আর ও জানা যায় যে রাজশাহীর তানোর উপজেলার হরিদেবপুর গ্রামের এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুজন কুমারের ।সুজন বিয়ের বিষয়টি তার পরিবারকে জানান।
কিন্তু মেয়ের পরিবার একটু গরীব হওয়ায় বিয়ের ব্যাপারে আপত্তি জানান সুজনের পরিবার। এ নিয়ে সুজনের পরিবারের সাথে সুজনের দ্বন্দ সৃষ্টি হয়।
পরে সুজনের জেদের কারণে তাঁর পরিবারের মতামতে সুজনের সাথে তার প্রেমিকার বিয়ের কথাবার্তা ঠিক হয়। গতকাল বুধবার তাদের আশির্বাদ হওয়ার কথা ছিল তবে কি কারণে আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু জানা যায়নি ।
মৃতের বাবা বিপুল চন্দ্র প্রামাণিক বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ছেলে সুজন মোবাইলে একটু পর পর কোথাও যেন কথা বলছিল। রাতে খাবার না খেয়েই শুয়ে পড়ে সুজন কুমার।
রাত প্রায় সাড়ে ১১টার দিকে ছেলের ঘর থেকে একটা অস্বাভাবিক শব্দ পেয়ে গিয়ে দেখেন জানালার গ্রিলের সঙ্গে গলায় চাদর পেঁচিয়ে ঝুলে আছে সুজন। পরে সেটি কেটে দিলে মেঝেতে পড়ে যায়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মৃতের কপালসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ কারণে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
