রা জ শা হী র আ লোঃ – রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে ৬২ জন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন, বগুড়ায় ৫৬ জন, নওগাঁয় ২২ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে দুজন এবং পাবনায় ১৯ জন নতুন রোগী শনাক্ত হন।
বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার জানান, ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ কারও মৃত্যু হয়নি। সুস্থ হয়েছেন ৬২ জন।
