স্টাফ রিপোর্টার
রাজশাহীর সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু শাহমখদুম মসজিদে জুম্মার নামাজ আদায়ের পরে মাজার জিয়ারত করে গণসংযোগ চালান। গণ সংযোগে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিএনপির মিলু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল হুদা, মহানগর যুবদলের সদস্য সচিব রবি সহ যুবদল নেতা আপেল সহ আরো নেতৃবৃন্দ। এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু ভোটারদের সাথে গণসংযোগ করেন ও ধানের শীষে ভোট চান। গনসংযোগ কালে মিনু বলেন, রাজশাহী আমার মাতৃভুমি, এ মাটি ও মানুষ আমার প্রাণের চেয়ে প্রিয়। আমি অতিতে আপনাদের সেবা করেছি। আগামীতে ও আপনাদের সেবা করতে চাই। তাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আশা করি ইনশাআল্লাহ।
