স্টাফ রিপোর্টার
রাজশাহী সদর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের গর্ব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী মহানগরের সফল সাবেক মেয়র ও সংসদ সদস্য, গণমানুষের প্রিয় নেতা মিজানুর রহমান মিনু ভাই। এই সময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ আশরাফ জামাল আব্বু, সাবেক মহানগর যুবদলের ভাইস প্রেসিডেন্ট মোঃ আনাম হোসেন নান্নু, রাবি’র স্টুয়ার্ড শাখার সহকারী রেজিষ্টার জহুরুল ইসলাম, সাবেক বোয়ালিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ এখলাস আহাম্মেদ রুমি, যুবনেতা মোঃ শফিকুল, মোঃ আশিফ, মোঃ জব্বার ও আরও বহু গুণী ও সম্মানিত ব্যক্তিবর্গ। আসুন, আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে শক্তিশালী করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর আদর্শের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।
