জিয়াউল হক
২৫/১২/২০২৩ (সমবার)দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্রকরে রাজনীতিবিদরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিজের নির্বাচনি এলাকায় জনসংযোগ করছেন। সাধারণ মানুষও প্রাণ ফিরে পাচ্ছে। চায়ের দোকানে হাটে মাঠে ঘাটে জমে ওঠেছে নির্বাচনি আড্ডা। কোন ফরমেটে কার তত্ত্বাবধানে নির্বাচন হবে তা নিয়ে সাধারণ ভোটারদের কোনো মাথা ব্যথা নেই। নির্বাচন আসছে, ভোট দিতে পারবে এতেই তারা আনন্দিত।
বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন। তারা প্রকৃতিগত ভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব। রাজনীতি এ দেশের মানুষের রক্তে সতত প্রবহমান। ইতিবাচক রাজনীতি বাংলাদেশের প্রতিটি মানুষই পছন্দ করে।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে নজর পৃথিবীর বড় বড় দেশের। বলা যায় বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে। নেতাকর্মীরা দৌড়ঝাঁপ করছে। মানুষের দোয়ারে দোয়ারে ভোট প্রার্থনা করছে। ভোটারদের খুব গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশের অনেক ভোটারের শিক্ষাদীক্ষা কম হলেও দেশ-বিদেশের সব খবর তাদের নখদর্পণে। চায়ের দোকানে বাসে ট্রাকে হাটে মাঠে ঘাটে তারা রাজনীতি চর্চা করে। রাজনৈতিক অনেক ঘটনা নিয়ে তারা বিচার-বিশ্লেষণ, আলোচনা-সমালোচনা পর্যালোচনা করে।
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উচ্ছ্বাস যতটা বাড়বে ঠিক ততটাই গ্রহণযোগ্যতা পাবে নির্বাচন। নির্বাচনের মাঠ যত গরম হবে ঠিক ততই প্রাণ ফিরে পাবে জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে বাংলাদেশে যা পরিলক্ষিত হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠছে। নির্বাচনের দিকে ঝুঁকছে। বিষয়টাকে ইতিবাচকভাবে দেখছে বিশ্ববাসী।
একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দরকার সাধারণ ভোটারদের সম্পৃক্ততা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়ার জন্য আগ থেকেই পরিবেশ তৈরি করতে হয়। বাংলাদেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলো পরিবেশ তৈরির কাজটিই করছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে দোয়া ও ভোট প্রার্থনা করছে। নানারকম জনসংযোগ করছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ এর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।দল মত নির্বিশেষে পবা-মোহনপুরবাসি নৌকার পক্ষে কাজ করছে।সমবার পবার হুজুরীপাড়া ইনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে আসাদের নৌকা মার্কায় ভোট ও দোয়া চেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
