স্টাফ রিপোর্টার
রাজশাহীতে রেলপথ ও সড়কপথে যাতায়াত সুরক্ষিত রাখার জন্য ১৭৭০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর রোজ সোমবার থেকে রাজশাহীতে রেলপথ ও সড়কপথ সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়।
এতে রাজশাহীতে ৭৩ কিঃ মিঃ রেলপথে ৩৪৯ জন, বগুড়াতে ৮১.৫ কিঃ মিঃ রেলপথে ২৯২ জন,সিরাজগঞ্জে ৫৫ কিঃ মিঃ রেলপথে ২২২ জন, পাবনাতে ১১০ কিঃ মিঃ রেলপথে ২০৫ জন, নওগাঁতে ২১ কিঃ মিঃ রেলপথে ১৮১ জন, নাটোরে ৩৯ কিঃ মিঃ রেলপথে ১৫১ জন ও সড়কপথে ০৮ জন, জয়পুরহাটে ৪৬.৫ কিঃ মিঃ রেলপথে ১৭২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৭ কিঃ মিঃ রেলপথে ১৯০ জন,মোট ১৭৭০ জন আনসার ও ভিডিপি সদস্য সড়ক ও রেলপথ সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে।
আনসার ও ভিডিপি সদস্যরা রেললাইন, রেলস্টেশন, বাসস্টেন্ড, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ন স্থাপনা এবং জনগুরুত্বপূর্ন স্থানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করছে।
তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ন ব্যাক্তিদের নিরাপত্তা ও সার্বক্ষনিক নিরাপত্তা প্রদানের জন্য আনসার ব্যাটালিয়ন সদস্যরা অস্ত্রসহ স্ট্রাংকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
রাজশাহী রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক জনাব কামরুন নাহার বলেন, সড়কপথ ও রেলপথের সুরক্ষার জন্য সব সময় নিরাপত্তা প্রদান করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
