বড়দিনে পবার খ্রিস্টান পল্লী ও গির্জাগুলো উৎসব মুখর পরিবেশ
স্টাফ রিপোর্টার
২৫ ডিসেম্বর,২০২৩ বড়দিনে পবার খ্রিস্টান পল্লী ও গির্জাগুলো উৎসব মুখর হয়ে উঠেছে। বর্ণিল সাজে সেজেছে খ্রিস্টান পল্লী ও উপাশনালয়।
কেককাটা, খ্রিস্টন সম্প্রদায়ের কল্যাণ, মানবজাতি ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা হয়েছে গির্জায় গির্জায়। সেখানে যীশু খ্রিস্টের জন্ম ও মাহত্ম নিয়ে হয়েছে আলোচনা সভা। খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষ প্রার্থনা সভায় অংশ নেন।
এদিকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে কেক পাঠিয়েছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আসাদুজ্জামান আসাদ।
তাঁর প্রতিনিধি হিসেবে ছোট ভাই নুরুজ্জআমান টুকু ও ছেলে অনিক বড়দিনের শুভেচ্ছা জানিয়ে হুজুরীপাড়া ইউনিয়নের কইকুড়ি গ্রামের সেন্ট লরেস ক্যাথলিক চার্চে কেক কেটে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করেন। কইকুড়ির খ্রিষ্টান পল্লি পরিনত হয় একটি উৎসব মুখর নগরীতে।
নাচে, গানে, এবং ফুল দিয়ে বরণ করেন অতিথীদের। এ সময় উপস্খিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথ, হুজুরীপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম সহ হুজুরীপাড়া আওয়ামীলগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
রোবাবার রাত ১০ টা থেকে পবার গির্জাগুলোতে প্রার্থনা সভা শুরু হয়। সভায় যীশু খ্রিস্টের জন্ম নিয়ে বিস্তর আলোচনা করেন পালকরা। রাত ১২ টা ১ মিনিটে যীশু খ্রিস্টের জন্ম দিনের কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। তারপর অনুষ্ঠিত হয় প্রার্থনা। রাত ১ টা পর্যন্ত চলে প্রার্থনা।
খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণ, বিশ্বশান্তি ও মহামারি থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয় গির্জাগুলোতে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান পল্লীর বাড়িতে বাড়িতে পিঠা, কেক, মিস্টি, বিরিয়ানী, পোলাও, কোরমা, রোস্টসহ লোভনীয় খাবারের আযোজন করা হয়। এসব দিয়ে আপ্যায়ন করা হয় বাড়ির লোকজনসহ অতিথিদের।
সেন্ট লরেস ক্যাথলিক চার্চের ফাদার লিটন কষ্টা বলেন বড় দিনের প্রার্থনা সভায় খিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। প্রার্থনা সভায় অংশ নিয়ে সবাই যীশুখ্রিস্টের করুনা ভিক্ষা করেন। প্রার্থনা সভায় গির্জাগুলো মুখরিত হয়ে ওঠে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত র্গির্জায় গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, পবাতে হিন্দু-মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহ অবস্থান করছে। অসাম্প্রদায়িক এ উপজেলায় বড়দিনের উৎসব তাই বর্ণিল ও আকর্ষণীয় ।
কইকুড়ি গ্রামের শ্রাবনী মুন্নি হাসদা বলেন দিনটি আমরা প্রার্থনার পাশাপাশি আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করছি। বড়দিনকে কেন্দ্র করে আমাদের সবাই আনন্দে উদ্বেলিত । উৎসব ও নিরাপত্তার মধ্যে বড়দিন উদযাপনে পবা উপজেলা প্রশাসন এবং কর্ণহার থানা পুলিশ আমাদের ব্যাপক সহযোগিতা করেছে।
আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আমাদের নিরাপত্তা দিয়েছে। তাদের সহযোগিতায় শেখ হাসিনা সরকারের আন্তরিকতায় আমরা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করতে পারছি। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী-৩ আসনের আওয়ামীলীগ মনোনিত এমপি প্রার্থী আসাদুজ্জামান আসাদ এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
