ফরিদপুরের ভাঙ্গায় গার্মেন্টসের দোকানে দুর্ধর্ষ চুরি
জামাল উদ্দিন (ভাঙ্গা) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় একটি গার্মেন্টস এর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করছে দোকানটির স্বত্বাধিকারী।
স্থানীয় সূত্রে জানা যায় ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাজারে রাতের আঁধারে মো. লিটন শেখ গার্মেন্টসে দূর্ধষ চুরির ঘটনা ঘটে। সকালে লিটন গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. লিটন তালা ভাঙ্গা দেখতে পান। পরে তিনি স্থানীয় অন্যান্য ব্যবসায়ীদের জানান।
এই বিষয়ে মো. লিটন শেখ উপজেলার পুলিয়া বাজারের লিটন গার্মেন্টস নামে আমার দোকান। প্রতিদিনের মত আজ সকালে দোকান খুলতে চাবি বের করে সাটারের দিকে তাকালে দেখি দুই টি তালার একটিও নেই।
প্রথমে ভেবেছিলাম আমি ভুলে হয়তোবা তালা দেই নি। কিন্ত সাটার খুলে দেখি আমার দোকানের ভিতরে চুরির ঘটনা ঘটেছে। আমি বিদেশ ফেরত, এই শীতে প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল উঠিয়েছি সব নিয়ে গেলো।
