“লায়ন্স ক্লাব অব রাজশাহী” এর উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার
অদ্য ২৫ /১২/২০২৩ রোজ: সোমবার, সকাল ১১.০০ টায় Justice For All এর আলোকে “লায়ন্স ক্লাব অব রাজশাহী” ও “লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন” এর উদ্যোগে রাজশাহী জেলায় অবস্থিত দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অফিস প্রাঙ্গণে, ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী মাঝে কম্বল এবং Medical Walking Crutches বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানিত প্রেসিডেন্ট লায়ন ডা. এস.এম.এ মান্নান, সেক্রেটারি লায়ন তাসলিমা খাতুন ডালিয়া, লায়ন রিফাত জামান, সহ অন্যান্য লায়ন এবং লিও সদস্যবৃন্দ ।
