ভ্রাম্যমান প্রতিনিধি
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে জাতীয় সংসদ সদস্য নং-৫৪ রাজশাহী-৩ (মোহনপুর-পবা) আসনের সাবেক এমপি, ২ বারের সফল এমপি, তারুণ্যের এমপি জনাব মোঃ আয়েন উদ্দিন তার স্বতন্ত্র প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়নপত্র তুলে নেন।
আজ ছিল আমাদের দেশে বিভিন্ন দলের এমপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই তথ্য নিশ্চিত করেন মোহনপুর উপজেলা নির্বাচন অফিস।
অনেক পুরাতন আওয়ামী লীগ রাজনীতিবিদরা আমাদের প্রতিবেদককে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক স্যার ওবায়দুল কাদের এর প্রতি শ্রদ্ধা, ভালবাসা জানিয়ে তিনি এই পদ থেকে সরে আসলেন।
তিনিও এই আসনের পর পর ২ বারের সফল এমপি। নাম প্রকাশ না করার শর্তে মোহনপুর উপজেলার একজন প্রবীন আওয়ামী লীগ নেতা আমাদের প্রতিবেদককে বলেন, সাবেক এমপি গত ১০ বৎসরে আমাদের এলাকার অনেক উন্নয়ন করেছেন।
রাস্তা- ঘাট, ব্রীজ- কালভার্ট, সেতু, সেতু সংস্কার। প্রাইমারী স্কুল, স্কুল, কলেজ, মাদরাসা, পলিটেকনিক ইন্সটিটিউট, স্কুল-কলেজ, মাদরাসা এমপিভ‚ক্তকরণ। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা বিল্ডিং, মনোরম- সুন্দর উঁচু বিল্ডিং তার অবদান।
তার এইসব অবদানগুলি আমরা কখনও ভুলবনা। আমরা আমাদের জীবনে এই রকম এমপি পাইনি। তিনি আমাদের কাছে একজন সন্তানের মতই ছিলেন। সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। কারো কাছে ভাই,কারো কাছে সন্তান হিসাবে আমাদের পাশেই ছিলেন।
আমরা মোহনপুর উপজেলাবাসী দেশ স্বাধীনতার পর এই প্রথম এইরকম ভাল, সৎ, চরিত্রবান এমপি পেয়েছিলাম। আমাদের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকতেন। তিনি আবার সামনে এগিয়ে যাবেন মহান আল্লাহ তায়ালা’র নিকট এই প্রার্থনা করি।
