স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থার উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকার সময় নগরীর সপুরা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থার নিজ কার্যালয়ে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া-মাহফিল শেষে দুঃস্থ অসহায় ব্যক্তিদের মাঝে মিষ্টি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। তাই এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী আত্মোৎসর্গকারী বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনায় সংস্থাটি এ দোয়া-মাহফিলের আয়োজন করে।
সেই সাথে বিজয়ের চেতনাকে ধারণ করে দোয়া-মাহফিল শেষে দুঃস্থ অসহায়দের মাঝে মিষ্টি ও নগদ অর্থ বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সভাপতি আলহাজ¦ মোঃ ইলিয়াস ব্যাপারী, সহ-সভাপতি আলহাজ¦ মোঃ সোবহান ব্যাপারী, সাধারন সম্পাদক মোঃ শাহীন হোসেন কালু, সচিব মোঃ আকবর হোসেন।
উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এবং রাজশাহী মহানগর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম কিবরিয়া নান্নু, উপদেষ্টা ও রাজশাহীর আলোর সম্পাদক মোঃ আজিবার রহমানসহ নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ।
