স্টাফ রিপোর্টার
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে Justice For All এর আলোকে “লায়ন্স ক্লাব অব রাজশাহী” ও “লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন” এর উদ্যোগে রাজশাহী জেলায় অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সেখানে ১ম থেকে ৫ম শ্রেণী, ৬ষ্ঠ থেকে ৮ম শেণী, এবং ৯ম থেকে ১০ শ্রেণী পর্যন্ত তিনটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপ থেকে ৩ জন করে মোট ৯ জন শিক্ষার্থী বিজয়ী হিসাবে পুরষ্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত প্রেসিডেন্ট লায়ন ডা. এস.এম.এ মান্নান, লায়ন ইফতেখার হোসাইন, লায়ন আবরার হোসেন তুহিন, লায়ন তাসলিমা খাতুন ডালিয়া, লায়ন রিফাত জামান, সহ অন্যান্য লায়ন এবং লিও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।,
