আলো ডেস্ক এক্সক্লুসিভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ হবে। গতকাল মঙ্গলবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে। গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও সাত বিভাগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। মোট আসন সংখ্যা এক হাজার ৮১৫টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৫ জন পরীক্ষার্থী।
