স্টাফ রিপোর্টার
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে একটি প্রাণবন্ত সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্টার্ন ডাক্তার ডাঃ শাকিলা দিল আফরোজ এর সঞ্চালনায় সেমিনারের শুভ স‚চনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া।
A middle aged man with chonic inflammatorz low back pain- A case report.” শিরোনামে অনুষ্ঠানে প্রধান kez note speaker হিসেবে সেমিনার পরিবেশনা করেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা: সুজন আল হাসান, এছাড়া তিনজন ইর্ন্টান ডাঃ মুশফিক রশিদ, ডাঃ রাগিব নিহাল আবির ও ডাঃ তাহেরা খাতুন সহকারী kez note speaker হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।
অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্ত্বাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া ডন। অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ মাহবুবুল করিম, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, প্রফেসর ডাঃ মোসাঃ লায়লা আক্তার, প্রফেসর ডাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, ডাঃ মোঃ আব্দুর রশিদ, ডাঃ মোঃ মফিজুল ইসলাম, ডাঃ মোঃ হারুন-উর-রশীদ সহ প্রমুখ।
প্রধান kez note speaker প্রফেসর ডাঃ সুজন আল হাসান বলেন- রিউম্যাটিক ডিসিজ অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয় যার মধ্যে এন কাইলোসিং নডাইলইটিস অন্যতম। এ রোগ যথাসম্ভব শরুতেই রোগ নির্ণয় ও চিকিৎসা করা বিশেষ প্রয়োজন। নতুন নতুন চিকিৎসা পদ্ধতি ও রোগনির্ণয় নবীন চিকিৎসকদের উপস্থাাপনায় আজকের এই সেমিনার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের জন্য একটি মাইলফলক। ভবিষ্যতে আরও গবেষনা করে এই বিষয়টিকে জনসাধারণ এর উপকার্থে করা বিশেষ প্রয়োজন।
মঞ্চে আসন গ্রহনকৃত প্রফেসরবৃন্দ উপস্থাাপক ও তিনজন kez note speaker এর হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে সভাপতি ও কলেজ অধ্যক্ষ ইর্ন্টান ডাক্তারদের উপস্থাাপনায় একটি প্রাণবন্ত সেমিনার উপহার দেওয়ায় উপস্থিাত সকলকে ধন্যবাদ জানান। আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সেমিনারে উপস্থিাত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।
