পুঠিয়া সংবাদদাতা
বানেশ্বর থেকে বেলপুকুর ইউনিয়নের মহাসড়কের প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। রোডসের উদ্যোগে বানেশ্বর থেকে বেলপুকুর ইউনিয়ন পর্যন্ত মহাসড়কের প্রশস্তকরণের কাজ অব্যাহত রয়েছে।
রোডসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সড়ক প্রশস্তকরণের প্রকল্প চলমান।
বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদি জানান, সড়ক দুর্ঘটনা রোধে সড়ক প্রশস্তকরণের কাজটি গুরুত্বপূর্ণ। প্রকল্পের কাজটি শেষ হলে দুর্ঘটনা কমবে বলে সুধি সমাজ জানান।
