ভাংগা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৃথক ৩টি ইমারত নির্মান শ্রমিক সংগঠন (রেজিনং: ৫০৪৮) এর উদ্যোগে হামেরদী ও কালামৃধা এবং আজিমনগর ইউনিয়নের ৩টি নব নির্বাচিত কমিটি গঠন সম্পূর্ন করেন। ভাঙ্গা ইমারত নির্মান শ্রমিক সংগঠনের সভাপ্রতি: টিপুবিশ্বাস ও সাধারনসম্পদক মো: হায়দার আলী এবং সাংগঠনিক সম্পাদক সামচু মাতুব্বরের প্রচেষ্টায় ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হয়।
গতকাল শিমুল বাজার আঞ্চলিক কমিটি গঠক করে সপথ বাক্য পাঠ করা হয়, আজিম নগর ইউনিয়নের সভাপ্রতি মো: হানিফ মাতুব্বর, সাধারন সম্পাদক দেলোয়ার শেখ, সাংগঠনিক সম্পাদক মো: কহিনুর মোল্যাসহ..১৭.সদস্য বিশিষ্ট নব নিবাচিত কমিটি গঠক করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা আজিম নগর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার এর উপস্থিতিতে কমিটির ঘষনা করেন যোগান্তর পত্রিকার সাংবাদিক মো: মান্নান হোসেন ।
উক্ত কমিটির উদ্দেশ্য এবং লক্ষ অবহেলিত শ্রমিকদের ন্যাজ্য কজের মজুরী পাওয়া, সকলে কাধে কাদ মিলিয়ে এক সাথে চলা, কোন শ্রমিকের উপর অন্যায় ও নির্যাতন করলে শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া, শ্রমিক বিপদে পরলে উপজেলা কমিটির নেতৃবৃন্দ তার পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা।
কাজ করতে যেয়ে কোন শ্রমিক শারিরীক অঙ্গ হানি ঘটলে তার ক্ষতিপূরণ আদায় করে দেওয়া এবং কোন শ্রমিক কাজে দূঘটনায় মারা গেলে মালিকের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়াসহ সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।
