স্টাফ রিপোর্টার
মাঘের শীত আঘাতে অস্থির বাংলার লাখো লাখো সোনালী অন্তর। শীতের ব্যথায় রাতের ঘুম হারাম হয়েছে গরীব দু:খীদের। বছরের শীতের শেষ সময়টা হয়েছে যেন ছিন্নম‚ল মানুষের জীবনের বড়ো শত্রু। গরীবালয়ে চলছে নিরব কান্না। ওরা শীত হতে রক্ষা পেতে খড় পুড়ানো আগুনে দেহকে গরম করার চেষ্টা করছে।আর মনের দরজায় খুজছেন শীতবস্ত্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে।
শীতের সময়ে এসে মনে হচ্ছে শীতবস্ত্র বিতরণে কিছুটা ভাটা পড়েছে। তবে অনেকে থামলেও থামেনি জগতশ্রেষ্ঠ ব্যাংক – গ্রামীণ ব্যাংক। গরীবদের কল্যাণে কাজ করা এই ব্যাংকটি ভুলে যায়নি গরীবদের। ওদের মূল্যায়নে সবরকম চেষ্টায় চালিয়ে যাচ্ছে। তাইতো তারা বারবার গরীবদের খুজে খুজে দিচ্ছেন শীতবস্ত্র কম্বল। এমনই আদর্পপূর্ণ সংবাদ পাওয়া গেছে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক এর রাজশাহী যোনের চাপাই নবাবগঞ্জ এরিয়ায়। নবাব সিরাজ-উদ-দৌলার বিচরণীয় এই চাপাইয়ে আবারও সংগ্রামী সদস্য ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ করে সর্বমহলের প্রশংসায় ভাসছেন।
গত ছাব্বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরেজমিনে দ্যাখা যার যার বাস্তব চিত্র। এই গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার প্রতিটি শাখায় বিতরণ করা হয় শীতবস্ত্র কম্বল। এরিয়ার বাসুদেবপুর গোদাগাড়ী শাখায় নিজে উপস্থিত হয়ে ভিক্ষুক ‚সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণী উপহার দেন গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার কীর্তিমান এরিয়া ম্যানেজার জনাব আব্দুল ওয়াদুদ সরকার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অত্র এরিয়ার প্রগ্রাম অফিসার মোঃ মনিরুল ইসলাম, গ্রামীণ ব্যাংক বাসুদেপুর শাখার শাখা ব্যবস্থাপক খন্দকার আব্দুর রহিম, সিনয়র অফিসার সুভাস চন্দ্র সরকার ও বিশিষ্ট কবি,সাংবাদিক ও জাতীয় কবিতা মঞ্চ,রাজশাহী জেলা কমিটির সভাপতি কবি মুকুল হোসেন। কম্বল বিতরণী অনুষ্ঠানে লক্ষ্য করা যায় চর অনুপনগরের ভিক্ষুক( অসহায়) জান্নাতুন, মতিন, কাপাসিয়াপাড়ার সাজেদা, গোদাগাড়ীর ভববন্তপুরের মাজদার রহমান এর কম্বল পাওয়ার প্রশংসিত দৃশ্য।
কম্বল হাতে পেয়ে অসহায় এই ভিক্ষুকরা প্রতিবেদককে বলেন আমরা গ্রামীণ ব্যাংককে ভালোবাসি ব্যাংকটির আলোকিত কর্মের ছোঁয়ায়। কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকার বলেন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিতে পেরে প্রতিষ্ঠানের পাশাপাশি আমিও আন্তরিকভাবে খুশী। তিনি আরও বলেন সব কৃতিত্বের দাবিদার গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের শ্রদ্ধেয় যোনাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম।তার অনুপম নেতৃত্বের ছোঁয়াতেই দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমার পরিচানাধীন গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার সকল কার্যক্রম।
