স্টাফ রিপোর্টার
নগরীর মতিহার থানাধীন বিনোদপুর বাজার গেটের দক্ষিণ পাশে হাইকোটের আদেশ অমান্য করে নিজেকে ডাক্তার পরিচয়ে প্রতারণা করছে প্রতারক রফিকুল ইসলাম (৫৫)। তার সাইনবোর্ডে লেখা আছে, নিরাময় হোমিও হল, ডা: মোঃ রফিকুল ইসলাম (ডিএইচএমএস) ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ঢাকা)। কিন্তু নিয়ম অনুযায়ী কোন কোর্স করা থাকলে সেই কোসের রেজিস্ট্রেশন নম্বর সাইনবোর্ড, সিল, প্যাড, ভিজিটিং কার্ড সবকিছুতে থাকতে হবে। কিন্তু তার ব্যবহৃত শীল ও সাইনবোর্ডে কোন রেজিস্ট্রেশন নাম্বার লেখা নাই।
এটাও একটা প্রতারণার কৌশল মনে করছেন অনেকেই। হাইকোর্ট ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর দুটি ধারা সংশোধন করে দেশের ভুয়া চিকিৎসকদের সাজা বাড়ানোর প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত মঙ্গলবার (৬ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এক রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারি আইনজীবী জে আর খান রবিন।
রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। রুলে জনসাস্থ্যের নিরাপত্তায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর দুটি ধারা সংশোধন করে দেশের ভুয়া ডাক্তারদের সাজা বাড়াতে বিবাদীদের ব্যর্থতা, কেন আইন বহির্ভ‚ত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব,স্বাস্থ্য সচিব, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, স্বাস্থ্য মহাপরিদর্শক, পুলিশ মহাপরিদর্শক ও বিএমডিসির রেজিস্টারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শককে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত (২৯ নভেম্বর) রিট করেন যে আর খান রবিন। বাংলাদেশ মেডিকেলএন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ (৩) ও ২৯ (২) ধারায় ভুয়া চিকিৎসকদের সাজা ৩ বছরের বিধান রয়েছে। এই সাজার পরিমাণ বাড়ানোর প্রশ্নে রিটে আর্জি জানানো হয়েছে। আইনের ২৮(৩) ধারায় বলা হয়েছে এই আইনের অধীন নিবন্ধনকৃত না হয়েও যদি কোন ব্যক্তি তার নামের সাথে ডাক্তার শব্দ ব্যবহার করেন, মিথ্যা পরিচয়ের দ্বারা অন্য কোন ব্যক্তি প্রতারিত হইলে বা না হইলেও তার ওই পরিচয় হবে একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের জন্য তিন বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমান অথবা উভয়দÐে দণ্ডিত হইবেন।
সর্বশেষ রায় বলা হয়েছিল বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী বিএমডিসি এর নিবন্ধন ভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট কর্তৃক এম বি বি এস অথবা বি ডি এস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না। কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করে (ডি এইচ এম এস) কোর্স করে ডাক্তার বনে গেছেন প্রতারক রফিকুল ইসলাম। তার ওষুধের খামে ডা: লেখা শিল ব্যবহার এবং সাইনবোর্ডে লেখা আছে ডা:মোঃ রফিকুল ইসলাম (ডি এইচ এম এস) নিরাময় হোমিও হল।
উচ্চ আদালতের আদেশ অনুযায়ী (এমবিবিএস) অথবা (বি ডি এস) পাস না করে আপনি কিভাবে নিজেকে ডাক্তার হিসেবে জাহির করছেন প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রতারক রফিকুল ইসলাম বলেন, আমি (ডিএইচ এম এস) কোর্স করেছি। সেই হিসাবেই আমি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে থাকি। আমি হোমিওপ্যাথি চিকিৎসা সেবা দিয়ে আসছি প্রায় ২৫ বছর। ওষুধের খামের উপরে শীল না মারলে আমাকে ডাক্তার হিসেবে চিনবে কিভাবে। ডাক্তার পদবী ব্যবহার না করলে আমার পরিচিতি বাড়বে কিভাবে।
এরপর সাংবাদিকদের সামনে মোবাইল ফোনে কোন এক ব্যক্তির সাথে কথা বলেন, কথা শেষে তিনি বলেন, আপনাদের যা খুশি নিউজ করেন। হাইকোর্টের নিষেধাজ্ঞা আমি দেখে নিব। এভাবেই প্রতারক রফিকুল ইসলাম নিজ পরিবার, এলাকাবাসী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রোগীদের সাথে প্রতারণা করে আসছেন ২৫ বছর। এ বিষয়ে সিভিল সার্জন রাজশাহী বিভাগ ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক মুঠোফোনে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে ধারাবাহিকভাবে এসব ভুয়া ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে ওষুধ প্রশাসন রাজশাহী সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম মুঠোফোনে বলেন, কেউ যদি নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করে তাহলে সে কি পাস এবং সেটার রেজিস্ট্রেশন নং লিখতে হবে। যদি সে সাইনবোর্ড, ভিজিটিং, কার্ড, শীল, প্যাড ব্যবহার করে তাহলে অবশ্যই রেজিঃ নং বাধ্যতাম‚লক লিখতে হবে। এ ধরনের অনেক ভুয়া ডাক্তার রয়েছে।
রেজিঃ নং- না থাকলে আমরা প্রতারক হিসেবেই চিহ্নিত করব বলেও জানান তিনি। এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোঃ সেলিম মুঠোফোনে বলেন, যারা হাইকোর্টের আদেশ অমান্য করবে, নিয়ম মেনে চলবেনা, নামের আগে ভুয়া পদবী ব্যবহার করে সাধারণ জনগণের সাথে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
