স্টাফ রিপোর্টার
রাজশাহী’র বোয়ালিয়া মডেল থানা এলাকার হযরত শাহমুখদুম (রহঃ) মাজারের সামনে রেইন ট্রি গাছের নিচে একজন অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার হয়েছে। অজ্ঞাত ঐ পুরুষের বয়স আনুমানিক ৮০ বছর। ২৪ জানুয়ারী বিকাল ৪ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঐ অজ্ঞাত মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে লাশ রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সুরাতহাল রিপোর্ট তৈরি শেষে লাশটি হিমাগারে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, নিহতের পরনে সাদা চেক লুঙ্গি, গায়ে সাদা রঙের পাঞ্জাবি ও মুখে কাঁচাপাকা দাড়ি এবং মোচ আছে। তার পরিচয় স্থানীরা বলতে পারেনি। তাঁর পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে। পুলিশের পক্ষে পত্রিকা ও সামাজিক মাধ্যমে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরিচিত কেউ তাকে সনাক্ত করতে পারলে বোয়ালিয়া মডেল থানার ওসি ০১৩২০-০৬১৪৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার শাকিল আহমেদ জনি বলেন, স্থানীয়দের সংবাদে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি স্থানীয়দের বরাতে বলেন, তিনি (অজ্ঞাত মরদেহ) দীর্ঘদিন ধরে মাজারে থাকতেন। দিনের কোন ভাগে তার মৃত হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
