ভ্রাম্যমান প্রতিনিধি
ঢাকা সাব- এডিটরস কাউন্সিল ( ডিএসইসি) আমাদের দেশের শতাধিক লেখককে সম্মাননা প্রদান করে। এই উপলক্ষে গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহীর অন্যতম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
তিনি তার বক্তব্যে বলেন,’ সাংবাদিকরা আমাদের জাতির বিবেক’। নানা ঝুঁকির মধ্যে থেকেও তারা আপসহীনভাবে কাজ করেন। তাদের কর্তব্যনিষ্ঠা শুধু প্রশংসনীয়ই নয়,সবার জন্য অনুসরণীয়। রাসিক মেয়র আশা করেন, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্হকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। আরও বক্তব্য প্রদান করেন,জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন,জাতীয় প্রেস ক্লাব
সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল। এই অনুষ্ঠানটির সভাপতি, উপস্হাপনার দায়িত্ব পালন করেন ডিএসইসি সভাপতি মামুন ফরাজী।
