স্টাফ রিপোর্টার
কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ব্যবস্থাপনায় রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের কারিগরি উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান কার্যক্রমে সমস্যা চিহ্নিতকরণ সমাধান বিষয়ক কর্মশালা ২২/১২/২০২২ খ্রিঃ রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্টিত হয়।
২০২১ সাল থেকে কারিগরি শির্ক্ষাথীদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়। কিন্তু মোবাইল ব্যাংককিং এর মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য যে সমস্যার সম্মুখীন হয় তা সমাধানের জন্য একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন, পরিচালক (পিআইইউ/পরিবীক্ষণ ও মূল্যায়ন) কারিগরি শিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রাজশাহী অঞ্চল, রাজশাহী।
জনাব শেখ মোঃ তরিকুল ইসলাম, সংযুক্ত কর্মকর্তা (উপবৃত্তি সেল) কারিগরি শিক্ষা অধিদপ্তর, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র আইটি কনসালটেন্ট রইঅঝ++ স্কিম, জনাব ইমরুল হাসান খান, রিলেশনশিপ ম্যানেজার, বিকাশ লিমিটেড উপস্তিত ছিলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব সাবেরা সুলতানা, সংযুক্ত কর্মকর্তা (উপবৃত্তি সেল) কারিগরি শিক্ষা অধিদপ্তর, কোরআন তেলোওয়াত করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, ক্রাফট ইন্সট্রাক্টর এবং গীতা পাঠ করেন জনাব সুদীপ্ত চৌধুরী, ক্রাফট ইন্সট্রাক্টর রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মোশাররফ হোসেন শিক্ষার্থীদের জন্য সরকার প্রদত্ত আর্থিক সুবিধা যেন শিক্ষার্থীদের নিকট যথাসময়ে পৌছানো যায় সে বিষয়ে সকলকে সেবার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান। তিনি আরও জানান বর্তমানে ৮টি বিভাগে ৬৪ জেলায় ৩৭০৪টি প্রতিষ্ঠানে ০৪ (চার) লক্ষ্যাধিক শিক্ষার্থীর উপবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, ‘‘রাজশাহী ও রংপুর বিভাগ হতে পলিটেকনিক, ভোকেশনাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহ উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে ডাটা সমূহ যথাযথভাবে যাচাই-বাছাই না করে সাবমিট করেন।’’ এ বিষয়ে সবাইকে সতর্কতার সাথে কাজ করার আহবান জানান।
কর্মশালায় টেকনিক্যাল সেশনে উপবৃত্তি সংক্রান্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রেজেন্টেশন উপস্থাপন করেন, শেখ মোঃ তরিকুল ইসলাম, সংযুক্ত কর্মকর্তা (উপবৃত্তি সেল) কারিগরি শিক্ষা অধিদপ্তর। আইবাস++ (iBAS++ ) এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র আইটি কনসালটেন্ট। বিকাশ এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইমরুল হাসান খান, রিলেশনশিপ ম্যানেজার, বিকাশ লিমিটেড।
কর্মশালায় প্রেজেন্টেশন শেষে প্রশ্নোত্তর পর্বে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ ও বৃত্তি সংক্রান্ত ফোকাল পারসনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। কর্মশালায় ২টি বিভাগের আঞ্চলিক কার্যালয়, ৪৪ টি সরকরি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল ও কলেজর অধ্যক্ষ ও ফোকাল পারসন অংশগ্রহন করেন।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ ওমর ফারুক (অধ্যক্ষ) রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান কার্যক্রমে সমস্যা চিহ্নিতকরণ সমাধান বিষয়ক কর্মশালায় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব সামিউল ইসলাম তোষন, উপবৃত্তি সেল কর্মকর্তা, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং জনাব আবু নাসির মুহাম্মদ সিদ্দিক হোসেন- লাইব্রেরিয়ান, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।
