ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সোহেল রানার বাবা মোঃ মজিবর রহমান (৫৪) কে হেরোইনসহ গ্রেফতার করে রাজশাহী জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাত্রিতে চেয়ারম্যান সোহেল রানার বাড়ির সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশ মজিবর রহমানকে গ্রেফতার করে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাই আমাদের প্রতিবেদককে বলেন, আমাদের কাছে আগে থেকে গোপন সংবাদ ছিল যে, মাটিকাটা ইউপি চেয়ারম্যান সোহেল রানার বাবা হেরোইন কেনাবেচার জন্য তার এলাকায় অবস্হান করছেন। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালাই।
আর তখন চেয়ারম্যান এর বাড়ির সামনে থেকে তার বাবা মজিবর রহমানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ওসি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল এই বলে যে, ইহার চেয়ে আরও বেশী পরিমাণে হেরোইন আছে তার কাছে। কিন্ত ইহার চেয়ে বেশী হেরোইন আমরা তার কাছে পাইনি।
