আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে উপজেলার প্রসাদপুর প্রাথমিক শিক্ষা সমিতির হলরুমে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা পালিত হয়।
উক্ত আলোচনা সভায় মান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল এর সঞ্চালনায় ও মান্দা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথিঃ সাবেক সংসদ সদস্য, সামসুল আলম প্রামানিক।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান (মকে), মান্দা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ কে এম নাজমুল হক নাজু, মান্দা উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, মোজাম্মেল হক মুকুলসহ মান্দা উপজেলার সকল যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
