সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর মান্দায় “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলার সহস্রাধিক শিক্ষক অংশ নেয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা শিক্ষা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, শিক্ষক দিবস উৎযাপন কমিটির আহবায়ক ও মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, সদস্য সচিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, সদস্য অধ্যক্ষ অনুপ কুমার মহন্ত, অধ্যক্ষ মোজাফফর হোসেন, অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমূখ।
