ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের রাজশাহী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২০ হাজার ৬০০ জন। আর সহায়তা পান মাত্র ৪ হাজার জেলে। বাকি সাড়ে ১৬ হাজার জেলেকে দেওয়া হয় না কোন খাদ্য সহায়তা। খাদ্য সহায়তার তালিকায় নাম না থাকা এইসব জেলেরা আমাদের প্রতিবেদককে জানান, প্রতি বৎসর জেলা, প্রতিটি উপজেলার মৎস্য অফিসারের কাছে আমরা নাম পাঠাই। কিন্ত আমাদের নাম নাকি সরকারীভাবে আসে না।
আমাদেরকে মানববেতর জীবনযাপন করতে হয়। তারা আরও বলেন, গত কয়েক বৎসর আগে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগে আমাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হত। এবার নিষেধাজ্ঞার ১ সপ্তাহ পার হয়ে গেলেও আমরা কোন জেলে কোন খাদ্য সহায়তা পায়নি। খাদ্য সহায়তার চাউল পেতে আমাদেরকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেছেন রাজশাহী জেলা মৎস্য অধিদফতর।
আমরা অবগত আছি যে, আমাদের দেশে “মা ইলিশ” রক্ষায় গত ৭ই অক্টোবর রোজ শুক্রবার থেকে আমাদের দেশের সব নদীতে সব ধরনের ইলিশ মাছ না ধরার নিষেধাজ্ঞা প্রদান করেন বর্তমান সরকার। আগামী ২৮শে অক্টোবর রোজ শুক্রবার দিবাগত রাত্রি ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই ৩ সপ্তাহ আমাদের দেশের জেলেরা নদীতে কোন ইলিশ মাছ ধরতে পারবেন না।
তারা স্ত্রী, ছেলে- মেয়ে নিয়ে এই উর্ধগতির বাজারে মানববেতর জীবনযাপন করছেন। আমরা আশা করি, আমাদের দেশে প্রতি বৎসর “মা ইলিশ” নিষেধাজ্ঞা শুরুর আগে প্রত্যেক জেলে পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিবেন বর্তমান সরকার।
