ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার তানোর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক মা ও ৩ বৎসরের ছেলের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মরিয়ম বেগম (৩০)। ৩ বৎসরের ছেলে মাহফুজুর রহমান। তারা এই উপজেলার বাধাইড় ইউনিয়নের বাধাইড় গ্রামের মোঃ হযরত আলীর স্ত্রী ও পুত্র ছিল।
গত রবিবার দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, গত রবিবার দুপুরে বাধাইড় গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম বেগম পানি নেওয়ার জন্য তার বাড়ির মর্টারের সুইচ ওন করেন।
ইহার পর তার ছেলে মাহফুজুর রহমান মর্টারের তারে হাত দেন। এই সময় মা মরিয়ম কোলের শিশুকে তুলতে গিয়ে তিনি নিজেও মর্টারের তারে জড়িয়ে পড়েন।
