আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দার তেঁতুলিয়া ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৮ অক্টোবর) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয় ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং হতে ৭ই অক্টোবর ২০২২ ইং পর্যন্ত। তিন দিনে ইউনিয়নের সকল নতুন ভোটারদের ছবি সহ সকল কার্যক্রম শেষ হবে মঙ্গলবার (১৮ অক্টোবর) ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সকল নতুন ভোটারদের সকাল থেকে বিকাল পর্যন্ত সকল কার্যক্রম শেষ করা হয়েছে।
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠানে উদ্বোধন করেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান “এস এম মুখলেসুর রহমান কামরুল” আরো উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য “বাবুল আলী, “বাক্কার হোসেন”, “আঃ হাকিম তেঁতুলিয়া ইউপি সচিব “ভবেশ কুমার” হিসাব সহকারী “একরামুল হক’ প্রমুখ।
