ভ্রাম্যমান প্রতিনিধি
গত শনিবার রাজশাহী জেলার মোহনপুর উপজেলার একমাত্র পৌরসভা ‘কেশরহাট পৌরসভা’ এর অন্তর্গত কেশরহাট কামারপট্রিতে অবস্থিত তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এক সাংবাদিক সম্মেলন করেন মোঃ ছাবের আলী মন্ডল। তিনি এই উপজেলার একমাত্র পৌরসভা কেশরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড এর পর পর ২ বার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর।
ইহা ছাড়াও তিনি এই কেশরহাট বাজারের একজন বিশিষ্ঠ ব্যবসায়ী। এই বাজারে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মোঃ ছাবের আলী মন্ডল এই সাংবাদিক সম্মেলনে বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার স্থানীয় একটি মহল কেশরহাট রহমান পেট্রোল পাম্প এর পাশে অবস্থিত আমার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে আসছিল। আমি চাঁদা প্রদান না করাই গত ১০-১০-২০২২ ইং রোজ সোমবার রাত্রি ৯টার দিকে এই কেশরহাট পৌরসভার অন্তর্গত বাকশৈল গ্রামের মৃত মছির উদ্দিন ছেলে মোঃ জামাল হোসেনসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী আমার ব্যবসার দোকানে প্রবেশ করে চাঁদা দাবী করে।
আমি ইহাতে রাজি না হলে তারা অতর্কিত হামলা, ভাংচুর চালিয়ে =১,৮৫,৫০০/=( এক লাখ পঁচাশি হাজার পাঁচশত টাকা মাত্র) টাকা আমার ব্যবসার দোকান থেকে ছিনিয়ে নেয়। এই সময় তারা আমার দোকানঘর, গোডাউনে হামলা করে সব মালামাল লুট করে নিয়ে যায়। ইহাতে আমার ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়। আমার ও আমার কর্মচারীদের দোকান ঘর থেকে বের করে দেয়। ইহার পর এই সন্ত্রাসী বাহিনী আমার দোকান ঘরে তালা ঝুলিয়ে দেয়। ইহার পর দিন ১১-১০-২০২২ ইং রোজ মঙ্গলবার থেকে এই জামাল হোসেনসহ তার সন্ত্রাসী বাহিনী আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঘর অবৈধভাবে জবরদখল করার উদ্দেশ্যে ও চাঁদার দাবীতে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে ঘুরাঘুরি করতে থাকে।
আমি আমার দোকানে গেলে এই সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী আমাকে হত্যার হুমকি প্রদান করে আসছে। আমি এখন আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমি গত ১২-১০-২০২২ ইং রোজ বুধবার জেলা রাজশাহীর বিজ্ঞ মোহনপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নং- ১৭ সি/২০২২ ইং ধারা – ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৮৬, ৩৮৭, ৩৪ দঃবিঃ।
