স্টাফ রিপোর্টার
রাজশাহী কাটাখালী উপজেলায় এক হতদরিদ্র পরিবারের কাছ থেকে বায়নার টাকা নিয়ে জমি রেজিষ্ট্রী না দিয়ে পুনরায় জমি বিক্রির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সুষ্ঠু বিচার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও আইন আদালতের সুদৃষ্টি কামনা করেছেন এক ভুক্তভোগী পরিবার। রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মডেল প্রেসক্লাবে এই পরিবার সংবাদ সম্মেলন করেন
সংবাদ সম্মেলনে কাটাখালী পৌরসভার মাসকাটা দিঘীর মৃত আজহার আলীর ছেলে সাগর, আব্দুর রহিম বিষয়টি উপস্থাপন করেন।ছেলে সাগর বলেন, দীর্ঘ ৪০ বছর পূর্ব থেকে যে বসতবাড়িতে বাস করছি। সেই জমিটি বায়না সূত্রে একই এলাকার মৃত মোজাহার মন্ডলের ছেলে রমজান ও শামীম এর কাছ থেকে ক্রয় করি।
সমস্ত টাকা পরিশোধ সত্ত্বেও তারা ঐ জমির বন্টন নামা হওয়ার পর আমাদের রেজিস্ট্রি দেবে বলে দিনের পর দিন ঘোরাতে থাকে। দীর্ঘ বছর যাবত জমি রেজিস্ট্রি না করে এমন ঘোরাতে থাকলে আমার বাবা জমির শোকে ২০১৭ সালে স্ট্রোক করে মারা যায়।
বাবা মারা যাওয়ার পর আমি ও আমার ভাই ও আমার মা জমিটি রেজিস্ট্রি দেওয়ার জন্য রমজান ও শামীমকে অনুরোধ করি। তিনি আমাদের কথায় কর্ণপাত না করলে পরবর্তীতে আমরা এলাকায় সালিশ ডাকি।
সালিশে রমজান ও শামীম প্রকাশ্যে আমাদের কাছ থেকে টাকা নিয়ে জমি বিক্রির কথা স্বীকার করলেও বর্তমান ম‚ল্য অনুযায়ী আবার আমাদের কাছ থেকে টাকা দাবি করে। আমরা একে তো হতদরিদ্র নিঃস্ব মানুষ, এই জমিটুকুই আমাদের শেষ সম্বল এছাড়া আমাদের আর কোন মাথা গোঁজার ঠাই নাই, এখন গোপন সুত্রে জানতে পারি যে, রমজান ও শামীম ষড়যন্ত্র করছে।
আমাদের বসত ভিটাটি আমাদেরকে রেজিস্ট্রি না দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। আর তাদেরকে এ কাজে সহযোগিতা করছে কাটাখালি পৌরসভার চাঁদনী নামের একজন মহিলা কাউন্সিলর।
এখন আমাদেরকে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদের জন্য তারা নানারকম হুমকি ধামকি দিচ্ছে দীর্ঘ চল্লিশ বছর যে জমিতে আমরা বসবাস করে আসছি। সেই জমিটি থেকে উচ্ছেদ হলে আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবেনা।
সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে সকলের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার, যেন বাড়িটিতে তারা থাকতে পারেন এবং ভূমিদস্যুদের ষড়যন্ত্র থেকে তারা মুক্ত থাকতে পারেন।
