প্রেস রিলিজ
রাজশাহী লায়ন্স ক্লাবের লায়নগন গতকাল ১৬ই অক্টোবর’২২ রবিবার সকাল ১০টা থেকে স্থানীয় লক্ষীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের চক্ষু ও দন্ত পরীক্ষা এবং ব্লাড গ্রুপিং করেন। স্কুলের প্রধান শিক্ষয়ত্রী ও শিক্ষক শিক্ষিকাগন এই সেবা প্রকল্পে সার্বিক সহযোগীতা করেন।
এই সেবা প্রকল্পে রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু, লায়ন মুখলেসুর রহমান এম.জে.এফ., লায়ন আবরার হেসেন তুহিন, লায়ন মাহমুদুর রহমান, লায়ন এস.এম. সালিম ও অন্যান্য লায়নগন উপস্থিত ছিলেন। অক্টোবর সার্ভিস মাসের চেয়ারম্যান লায়ন ডা. এস. এম. এ. মান্নান এই সেবা প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান করেন।
