স্টাফ রিপোর্টার-
রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রেস্ট হাউজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার ২ নং আসামী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডার রক্ষক জীবন (২২) ও নির্বাহী পরিচালকের গাড়ির ড্রাইভার আব্দুস সবুর (৪৭)।
গত ০৫ সেপ্টেম্বর রাজশাহী বরেন্দ্র উন্নয়ন বহুমুখী প্রকল্পে সাংবাদিকদের ওপরে হামলার মামলায় ২ আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলো।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মপুর এলাকায় অবস্থিত বিএমডিএর রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে পুলিশ রাজশাহীর উদেশ্যে রওনা হয়।
রাজশাহীতে আসার পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করলে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান রাজপাড়া থানা ওসি। ।
