সাজ্জাদুল তুহিন, নওগাঁ-
নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে ‘পাবলিক প্রাইভেট ডেভেলপমেন্ট পার্টনারশীপ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) আইডিই বাংলাদেশ প্রতিষ্ঠানের স্যানমার্কএস-২ প্রকল্প এবং জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের যৌথ আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা (রুমা), ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সাকিল আহমেদ, ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের ওয়াশ অফিসার রুহুল আমিন, স্যানমার্কএস-২ প্রকল্পের নওগাঁর ফিল্ড টিম লিডার সাবিহা সুলতানা প্রমুখ।
কর্মশালায় এদিন উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম ও সেনেটারী ব্যাবসায়ীরা অংশগ্রহণ করেন।
