আল আমিন স্বাধীন-
নওগাঁর ধামইরহাট উপজেলার সাহাপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ ও ড্রাগ লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও খোলা লবণ ব্যবহারের অপরাধে দুটি হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।
অভিযানে ধামইরহাট নিরাপদ খাদ্য পরিদর্শক ও ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতায়। সোমবার (১৯ সেপ্টেম্বর) তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শামীম হোসেন অভিযান পরিচালনা করেন।
তদারকিকালে, সাহাপুর বাজারে অবস্থিত ২ টি ফার্মেসি মালিককে ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং মূল্য টেম্পারিং করার অপরাধে ৫ হাজার টাকা ও ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ২ টি হোটেল মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও খোলা লবণ ব্যবহারের অপরাধে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শামীম হোসেন বলেন জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
