ভ্রাম্যমান প্রিতিনিধি
আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে এই বৎসরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এই উপজেলায় এসএসসি পরীক্ষার মোট কেন্দ্র ৩ টি। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়। মোহনপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।
কেশরহাট উচ্চ বিদ্যালয়। এই উপজেলার একমাএ মাদরাসা পরীক্ষা কেন্দ্র ” সাকোঁয়া বাকশৈল কামিল মাদরাসা “পরীক্ষা কেন্দ্র। এই মাদরাসার দাখিল, আলিম, ফাযিল, কামিল পরীক্ষার পাসের হার খুবই ভাল। রাজশাহী জেলা তথা রাজশাহী বিভাগের মধ্যে নামকরা একটি বিদ্যাপীঠ এই সাকোঁয়া বাকশৈল কামিল মাদরাসা।
এই পরীক্ষা কেন্দ্রে এই উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র- ছাত্রীরা এই বৎসরের দাখিল পরীক্ষা দিতে আসবেন। এই পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৮ জন। মানবিক বিভাগে ৩১৬ জন। বিজ্ঞান বিভাগে ৮২ জন।ছাএের সংখ্যা ২৭০ জন। ছাত্রীর সংখ্যা ১২৮ জন। এই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক এর দায়িত্ব পালন করছেন এই কামিল মাদরাসার উপাধ্যক্ষ স্যার মোঃ আবুল কালাম আজাদ।
এই পরীক্ষার সার্বিক দিক সম্বন্ধে এই সুনামধন্য কামিল মাদরাসার প্রিন্সিপ্যাল স্যার মোঃ আব্দুল কাদের আমাদের প্রতিবেদককে জানান, এই পরীক্ষা কেন্দ্রের সব প্রস্ততি শেষ হয়েছে। সিট বসানো, প্রতিটি কক্ষে পর্যাপ্ত লাইট, ফ্যান, পানির ব্যবস্থা করেছি। সুন্দর, সুষ্ঠভাবে পরীক্ষা কেন্দ্রের সব প্রস্ততি আমি শেষ করেছি। আইন শৃংখলা বাহিনী, আনসার ভিডিপি সদস্যরা তৎপর রয়েছে। ছাত্র-ছাত্রীরা নির্ভীক, সুন্দর, মনোরম পরিবেশে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এমনটাই তিনি আশা করেন।
