আল আমিন স্বাধীন
নওগাঁ জেলার সদর উপজেলায় পিরোজপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও বেকারী সামগ্রী তৈরি দুটি কারখানায় জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর)নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পিরোজপুরে অবস্থিত ভাই বোন চানাচুর কারখানা, সত্ত্বাধিকারী মোসা: সম্পাকে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি,সংরক্ষণ ,প্যাকেটে ম‚ল্য মেয়াদ না দেয়া এবং খোলা লবণ ব্যবহারের অপরাধে ৭,০০০/- টাকা এবং একই এলাকায় অবস্থিত নওগাঁ বেকারী ,সত্ত্বাধিকারী আব্দুল ওয়াহেদ কে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী তৈরি তৈরির অপরাধে ৩,০০০/- টাকা সহ সর্বমোট ১০,০০০/- টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়াও উক্ত দুই প্রতিষ্ঠানকে পরিবেশ উন্নত করার জন্য ৭ দিনের সময় দেয়া হয়।
এ সময় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শামীম হোসেন বলেন জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
