স্টাফ রিপোর্টার-
রাজশাহী মহানগরীর ভাড়ালী পাড়ায় “সামাজিক কল্যাণ সংস্থা” ও ইউসেফ এর যৌথ উদ্যোগে কমিউনিটি সভার আয়োজন করা হয়েছে।
সামাজিক কল্যাণ সংস্থার কার্যালয়ে বুধবার বিকাল ৪.০০ টার সময় শহরের প্রান্তিক মানুষের সমস্যা ও প্রতিকার নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলের ইউসেফ এর প্রতিনিধি তাহমিদা খাতুন,সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সম্রাট আলী, শরিফুল ইসলাম চঞ্চল, আকাশ, সংস্থার কোষাধ্যক্ষ আরিফ হাসান, ইকলাসুর রহমান রাতুল, সীমা খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
