ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের দেশের শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছেন বলে মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা; দীপু মনি এম পি। মন্ত্রী বলেন, আমাদের দেশের মেয়েরা অনেক সময় নানাভাবে ইভ টিজিংয়ের শিকার হয়।
এই সমস্যাটি তারা পরিবারের কাছে না পারে বলতে, তাদের শিক্ষকদের কাছেও না পারে বলতে। আর এইসব চাপা ক্ষোভের কারণেই আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা আত্ম হত্যার পথ বেছে নেন। আমাদের সবার উচিত, আমাদের সন্তানদের সঙ্গে প্রাণ খুলে কথা বলা।
তাদের সমস্যা অনুধাবনের চেষ্ঠা করা। আমরা আমাদের সন্তানদের কোন সমস্যা দেখতে পেলে তাদেরকে যেন অভিযুক্ত না করি। তাদেরকে যেন না বলি, এটা তোমার দোষ হয়েছে, কেন তুমি এটা করলে, কে তোমাকে এটা করতে বলল। আমাদের সবার উচিত, আমরা যেন আমাদের সন্তানদের দিকে সুনজর প্রদান করি।
