আল আমিন স্বাধীন-
নওগাঁ জেলার সদর উপজেলায় বউ বাজার ও বাটার মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি দোকানে জরিমানা পরিচালনা করেন।
অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিমের সহযোগীতায় সোমবার (১২ সেপ্টেম্বর) তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং পণ্যের প্যাকেটে মূল্য, মেয়াদ উল্লেখ না থাকায় ২টি প্রতিষ্ঠানকে মোট ৪,০০০/- টাকা, ওজন পরিমাপক বাটখারায় কারচুপি থাকায় ১টি মাছ ব্যবসায়ীকে ৫০০/- টাকা সহ মোট ৪,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। পরিশেষে মোঃ শামীম হোসেন বলেন জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
