ভ্রাম্যমান প্রতিনিধি-
ঐতিহ্যবাহী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গত শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হল এখানকার ঐতিহ্যবাহী ” কারাম উৎসব ও আদিবাসী সাংস্কৃতিক মিলনমেলা। এই এলাকা ছাড়াও, আশপাশ ও বিভিন্ন স্হান থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক সংগঠনগুলি তাদের নিজেদের ভাষা সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন এই কারাম উৎসবে।
এই ” কারাম উৎসবে অংশ নেন সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠির মুন্ডা, ওঁরাও, বেদিয়া, সাওতাঁল, খাসিয়াসহ বিভিন্ন জাতিগোষ্ঠির ২০ টি সাংস্কৃতিক দল। তারা নাচ- গান পরিবেশন করে নিজস্ব কৃষ্ঠি কালচার তুলে ধরেন এই উৎসবে। এইদিন দুপুর থেকে শুরু হয় ঢোল, মাদল আর মন্দিরার শব্দে ঐতিহ্যবাহী দলবদ্ধ নৃত্য। তাদের নিজস্ব ভাষায় গাওয়া গান আর ছন্দময় নাচে অংশ নেন অনেক তরুণ-তরুণী, যুবক- যুবতীরা।
জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন পাহান আমাদের প্রতিবেদককে বলেন, এখানে প্রতি বৎসর “কারাম উৎসব” হয়ে থাকে। এই উৎসবে আমরা ২ ভাই “ধর্মা” “কর্মা”র জীবনী তুলে ধরার চেষ্ঠা করি। ইহার ফলে আমাদের সংসারের অভাব-অনটন দূর হয়ে যায়। আমরা বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পায়। এই বিশ্বাস থেকে বংশ পরম্পরায় আমরা এই “কারাম” ডাল প‚জা করে আসছি।
