স্টাফ রিপোর্টার-
রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া এলাকায় যৌতুকের দাবিতে সন্তানের সামনেই সোনিয়া (২২) নামের এক গৃহবধ‚কে নির্যাতন ও গলা টিপে হত্যা করেছে পাষণ্ড স্বামী। নিহত গৃহবধ‚ পবা উপজেলার কইরা গ্রামের হানিফের মেয়ে।
বুধবার (৭ সেপ্টেম্বর) রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া এলাকায় সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধ‚র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠান।
সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত যৌতুকের জন্য গৃহবধ‚ মোসা: সোনিয়া (২২) কে নির্যাতন করতেন তার স্বামী ভবানীপুর প‚র্বপাড়া এলাকার মুঞ্জিলের ছেলে মোঃ নাসির। বৃহস্পতিবার সকালে ৯ টার দিকে মোসা: নাজমিন নামে ৪ বছরের এক কন্যা সন্তানের সামনে ঝগড়া শুরু হয়। এক পর্যায় স্বামী নাসির গৃহবধ‚ সোনিয়াকে ব্যপক মারপিট করে ও গলা চেপে শ্বাস রোধ করে হত্যা করে। পরে বাড়ি থেকে নাসিরসহ সবাই পালিয়ে যায়। ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হলে ওই দম্পতির ৪ বছরের এক মাত্র মেয়ে মোসা: নাজমিন পুলিশ কে ঘটনার বিস্তারিত জানান।
নিহত গৃহবধ‚র মেয়ে নাজমিন জানান, আমার সামনে আব্বু আম্মুকে গলা চেপে শ্বাসরোধ করে মেরেছে। পরে আম্মুকে গরায় ওড়না পেচে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে আব্বু।
এ বিষয় পবা থানার ওসি মো ফরিদ হোসেন জানান, নিহত গৃহবধুর পিতার দাবি তার মেয়ে কে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করার পরে তাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাবা মোঃ হানিফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
