আল আমিন স্বাধীন-
নওগাঁর মান্দা উপজেলায় কুলিহার বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অভিযান পরিচালনায় অভিযান চালিয়ে দুটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে জরিমানা করা হয়েছে।
অভিযানে মান্দা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং মান্দা থানা পুলিশের একটি চৌকষ টিমের সহযোগীতায় বুধবার (০৭ সেপ্টেম্বর) তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এ সময় দুইটি ফার্মেসী মালিককে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং ১ টি মুদি খানার দোকানে সেক্স্যুয়াল সিরাপ বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এ সময় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শামীম হোসেন বলেন জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
