আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রলির ধাক্কায় মোহাম্মদ আলী (৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আলী একই উপজেলার লালাপুর গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। মৃত শিশুটির দাদা সৈবুর রহমান জানান, দুপুরে বাড়ির সামনে রাস্তার ধারে খেলছিল আলী। খেলার একপর্যায়ে দৌঁড়ে রাস্তা উঠলে ধান ভর্তি একটি ট্রলিচাপায় গুরুতর আহত শিশুটি।
পরিবারের লোকজন আলীকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গোমস্তাপর থানার এসআই আহম্মদ আলী জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
