স্টাফ রিপোর্টার-
রাজশাহীতে গ্রীন পার্ক প্রকল্প’র বহুতল ভবন নির্মাণে নোটিশ দিয়েও তাদের কোন ব্যাবস্থা গ্রহণ করতে পারছে আরডিএ কর্তৃপক্ষ। এর পিছনে বড় কারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ফজলুল হক। তিনি ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতির তোয়াক্কা না করে নোটিশ দেওয়ার পরেও কোন জবাব দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
গত ৫ ই জুন গ্রীন পার্ক প্রকল্প নামে বহুতল ভবন নির্মাণে অনিয়ম নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর আরডিএ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে তাদেরকে একটি নোটিশ পাঠানো হয়।
গ্রীন পার্ক প্রকল্পর অন্যতম মালিক রাবির অধ্যাপক ফজলুল হক নোটিশের জবাব না দিয়ে উল্টো বিভিন্ন মাধ্যম দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
নিয়ম অনুযায়ী বহুতল ভবনের ক্ষেত্রে এমার্জেন্সি এক্সিট বাধ্যতাম‚লক থাকলেও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো ভবন তৈরি করে বিক্রয় করে দিচ্ছি। একচুয়ালি এসব শিক্ষকরা ডেভলপারের ব্যবসা শুরু করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালে নগরীর কাজলায় কয়েকজন শিক্ষক মিলে গ্রীন পার্ক প্রকল্প নামে বহুতল ভবন নির্মাণ করেন। এ ভবন নির্মাণে আরডিএ প্লান অনুযায়ী ৮ তলা ভবনের অনুমতি নিয়ে তারা ৯ তুলা ভবন নির্মাণ করেছেন। প্ল্যান পাশ করা ৮ তলা, কিন্তু ৯ তলা ভবন করেছে। প্ল্যান পাশ অনুযায়ী ১৮০০ স্কয়ার ফিট থাকলেও ১২৩৫+১২৩৫= ২৪৭০ স্কয়ারফিট করেছেন।
প্ল্যান অনুযায়ী ২টা সিড়ি থাকার কথা সেখানে ১টা সিড়ি বানিয়েছে। কোন দুর্ঘটনা ঘটলে এমার্জেন্সি সিঁড়ি ব্যবহার করা হয় এখানে তো নিয়ম মানা হয়নি। প্ল্যান পাস অনুযায়ী মহানগরীর ভিতরে চতুর্দিকে জায়গা ছাড়ার নিয়ম থাকলে তারা এটা মানেনি।
চুক্তি অনুযায়ী ভবনের মালিকগণ হলো, অধ্যাপক ফজলুল হক এর স্ত্রী প্রফেসর ড. পাপিয়া সুলতানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্ট এর আল-আমিন সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর মতিউর রহমান। অগ্রনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো সাইফুল ইসলাম।
