মোঃ শামসুল ইসলাম-
আবারও রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই চক্রটি রাজনৈতিক প্রতিহিংসাকে ঢাল বানিয়ে একের পর এক মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন নিউজ করিয়ে তাকে রাজনৈতিক ভাবে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছেন একটি চক্র বলে অভিযোগ করেন জেলা ছাত্রলীগ সভাপতি রানা।
গত বৃহস্পতিবার গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে মিথ্যা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানান, গত ২৪ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক রাজশাহী জেলা ছাত্রলীগের ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেন। সেই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পায় সাকিবুল ইসলাম রানা। তারপর থেকেই রাজনৈতিক প্রতিহিংসা মুলক বিভিন্ন সময় তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। গনমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে কিছু অনলাইন নিউজ পোর্টালে, এবার মদ্যপ অবস্থায় গণধোলাই খেলেন রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি রানা, শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসা মুলক।
প্রকৃত ঘটনা হচ্ছে, বৃহস্পতিবার রাতে নগরীর ঘোষপাড়া মোড়ে কিছু জেলা ছাত্রলীগের ছেলেরা চা খাচ্ছিলেন। এসময় তাদের সাথে স্থানিয় কিছু যুবকের কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনার সমাধান ও করে দেন।
জেলা ছাত্রলীগ সভাপতি রানা জানান, আমি ওই ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমি বাসায় ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখছি কিছু অনলাইন নিউজ পোর্টালে ওই ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।
তিনি আরো বলেন, র্দীঘদিন যাবত আমাকে রাজনৈতিক ভাবে ঘায়েল করতে একটি চক্র আমার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার করছে। সুনির্দিষ্ট প্রমান ছাড়া গনমাধ্যম কর্মীদের আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার জন্যও অনুরোধ করেন সেই সাথে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করে নিউজ প্রকাশ করার আহব্বান জানান তিনি।
